আমরা শোকাহত
- নূরনবী সোহাগ
শোক শুধু লেগে থাকে
পোষ্টার, ব্যানারে
শহরের অলিগলি
রাস্তার দু’ধারে
শোকাহত তুমি কত?
কালো রঙে লিখে দাও
এ শোকের কথা তুমি
ভুলে গেছো-তা তো নও
আজকাল শোক থাকে
বিলবোর্ড, দেয়ালে
অনুভূতি দূরে থাক
বাঁচি দায় এড়ালে!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।